September 29, 2026, 1:13 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুই রাষ্ট্রপ্রধান আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার কৃষ্ণ সাগরের রিসোর্ট সোচিতে বৈঠক করবেন।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা শস্য চুক্তি থেকে গত জুলাইয়ে বেরিয়ে আসে রাশিয়া। এরপর থেকে চুক্তি আর নবায়ন হয়নি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার (১ সেপ্টেম্বর) মস্কোতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেন। শোইগু বলেন, শস্য চুক্তি ব্যর্থ হওয়া রাশিয়ার দোষ নয়। রাশিয়াকে দেওয়া চুক্তির সব প্রতিশ্রুতি পূরণ হলে মস্কো এতে ফিরে আসবে।

আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু অংশে শস্য ও অন্যান্য খাদ্য সরবরাহকারী ‘ব্ল্যাক সি গ্রেন ইনিশিয়েটিভ’র সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাই দুই নেতা পরবর্তীতে কখন এবং কোথায় মিলিত হতে পারেন তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনা চলছিল। গত জুলাইয়ে রাশিয়া চুক্তি থেকে সরে আসার পর চুক্তির অবসান ঘটে।

মূলত ইউক্রেন এবং রাশিয়া গম, বার্লি, সূর্যমুখী তেল এবং অন্যান্য খাদ্যপণ্যের প্রধান বৈশ্বিক সরবরাহকারী। এই দুই দেশের খাদ্যপণ্যের ওপর উন্নয়নশীল দেশগুলো অনেকাংশে নির্ভর করে।

আজকের বাংলা তারিখ



Our Like Page