September 28, 2026, 12:38 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর বিস্তারের বিরুদ্ধে চীনের কড়া হুঁশিয়ারি 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং হানহুই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিস্তারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেছেন, ন্যটো জোটের পূর্ব এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তারের কারণে শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনা বাড়বে এবং আস্থার সংকট তৈরি হবে। রাশিয়ার ইতার-তাস বার্তা সংস্থাকে মঙ্গলবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

হানহুই আরো বলেন, ন্যাটো জোটের পূর্বমুখী অগ্রযাত্রার কারণে এ অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতার হুমকি সৃষ্টি হবে, আঞ্চলিক সহযোগিতা বিনষ্ট হবে এবং বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধবিগ্রহ বাড়বে; এমনকি স্নায়ুযুদ্ধ শুরু হবে।

আন্তর্জাতিক রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরাও একইভাবে সতর্ক করে বলেছেন যে, ন্যাটো জোট আর প্রথাগত সামরিক মিশনে সীমাবদ্ধ থাকছে না বরং তারা অত্যন্ত আগ্রাসীভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে ঘিরে ফেলার জন্য তাদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে। এজন্য তারা এশিয়ার মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে এবং চীনের আধা স্বায়ত্ত্বশাসিত নগরী হংকং এবং তাইওয়ানকে তারা তাদের প্রভাব বলয়ের মধ্যে পুরোপুরি নিয়ে নেয়ার চেষ্টা করছে।

ন্যাটো জোটের এই প্রচেষ্টা সম্পর্কে হানহুই বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটো জোটের উপস্থিতি বাড়ানোর বিরুদ্ধে খোদ ন্যাটো সদস্য দেশ বিরোধিতা করছে। এ সময় তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, এটি যেহেতু উত্তর আটলান্টিক সামরিক জোট সে কারণে জাপান অবশ্যই এর বাইরে থাকবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page