February 27, 2026, 6:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১,৮২,১২৯ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন ও ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন।

গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, ২০২৪ সালে জিপিএ-৫-এর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। অর্থাৎ এ বছর জিপিএ-৫-এর সংখ্যা কমেছে ১,৪৪৯ জন।
এবার ঢাকা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৪৯ হাজার ১৯০ জন, রাজশাহী বোর্ডে ২৮ হাজার ৭৪ জন, কুমিল্লা বোর্ডে ১২ হাজার এক’শ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যশোর বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন, চট্টগ্রাম বোর্ডে ১০ হাজার ৮২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, বরিশাল বোর্ডে ৬ হাজার ১৪৫ জন, সিলেট বোর্ডে মোট ৫ হাজার ৪৭১ জন জিপিএ-৫ পেয়েছে, দিনাজপুর বোর্ডে ১৮ হাজার ১০৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, ময়মনসিংহে ১৩ হাজার ১৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মাদ্রাসা বোর্ডে মোট ১৪ হাজার ২০৬ জন জিপিএ -৫ পেয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে মোট ৪ হাজার ৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবার অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে ৯ লাখ ৮৮ হাজার ৭৯৪ জন ছাত্র ও ১০ লাখ ২৪ হাজার ৮০৩ জন ছাত্রী।
এদের মধ্যে মোট উত্তীর্ণ হয়েছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। পাসের হার ৮৩ দশমিক ৪ শতাংশ। মোট জিপিএ-৫ এর মধ্যে ৮৩ হাজার ৩৫৩ জন ছাত্র ও ৯৮ হাজার ৭৭৬ জন ছাত্রী।
এ বছর সকল শিক্ষাবোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন বেশী ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৯৭ হাজার ৯৭২ জন বেশী ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৪ হাজার ৪৯১ জন বেশী ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page