November 28, 2026, 11:53 am
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের বিধবা মহিলার রোপনকৃত ধান নষ্ট করে দিয়ে জোরপুর্বক জমি দখল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামের মোছাঃ ফাহিমা খাতুন নামের এক বিধবা মহিলার বাথানগাছি মৌজার ঘোলগাড়ি মাঠে ১১ শতক জমিতে সদ্য রোপনকৃত ধান পাওয়ার টিলার দিয়ে সম্পুন্ন রুপে নষ্ট করে দিয়ে জোর পুর্বক দখল করে নিয়েছে একই গ্রামের আমজাদ হোসেন।
এঘটনায় জমির মালিক মোছাঃ ফাহিমা খাতুন জানান স্বামীর দেওয়া আমার নিজ নামীয় উপজেলার বাথানগাছি মৌজার ১০৩৯ নং খতিয়ানের হাল দাগ নং ১২৮৩ – ৫৬  শতকের মধ্যে ১১ শতক জমিতে সদ্য ধান রোপন করে পরিচর্চা করে আসছি। যার দলিল নং ৭০২৭।  গত ২০ জানুয়ারি গ্রামের মৃত জটু সর্দারের ছেলে আমজাদ হোসেন জোর পুর্বক আমার জমিতে লাগানো ধান পাওয়ার টিলার দিয়ে চষে নষ্ট করে দিয়েছে। যার কোন শর্ত ঐ ব্যক্তির এই জমিতে নেই।।
তিনি আরো জানান আমার স্বামীর জীবতদশায় একই মৌজার ১০০৫ নং দাগে ৫৬ শতকের মধ্যে ৮ শতক জমি মৃতঃ জটু সর্দারের ছেলে আমজাদ হোসেনের নিটক বিক্রয় করেন। তিনি ঐ দাগ দখলে না গিয়ে আমার নামে দেওয়া জমিটি জোর পুর্বক দখল করে নিচ্ছে। এবিষয়ে জমি দখলকারী আমজাদ হোসেনের যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page