November 19, 2026, 11:57 am
শিরোনামঃ
আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প মার্কিন বার্তার পরও জাতীয় স্বার্থে কোনো ছাড় নয় : ইরান
এইমাত্রপাওয়াঃ

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ঝিনাইদহ জেলায় ৪৩৩ জন অনুপস্থিত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে শান্তিপুর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬ উপজেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৩৬টি, দাখিলে ৯টি এবং ভোকেশনালে ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর জেলায় মোট ২৩ হাজার ৪’শ ৮০ জন পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৪৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এর মধ্যে এসএসসি তে ২৯৬ জন, দখিলে ১১৬ এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ২১ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। অনুপস্থিতির হারে মেয়েদেও সংখ্যাই বেশী। এর মধ্যে ছেলে ১৪৮ জন এবং মেয়ে ২৮৫ জন। তবে কোন পরীক্ষার্থী বহিস্কৃত হয়নি।

নকলমুক্ত ও শান্তিপুর্ণ ভাবে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে ছিল সিসিটিভি সকল প্রকার সতর্কতামূলক ব্যবস্থা।  পরীক্ষা শুরুর পর জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page