September 27, 2026, 10:03 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান  কামালসহ ৪৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা নিতে আদালতের নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত স্কুল ছাত্র ছাবিদ হোসেন (১৫) এর পরিবারের দায়ের করা হত্যা মামলা এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওবায়দুল কাদের-আসাদুজ্জামান খান কামালসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত সকল আসামীকে শ্রেণীভূক্ত করে হত্যা মামলাটি গ্রহণের নির্দেশ দেন। বাদী পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সাকিল আহমাদ মামলাটি দায়ের করেন। তাকে সহযোগিতা করেন এডভোকেট মিল্টন আলী।
এডভোকেট সাকিল আহমাদ বাসস’কে বিষয়টি আজ জানিয়েছেন।
এ মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী  আনিসুল হকসহ বেশ কয়েকজন সংসদ সদস্য, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ ৭৪ জনকে সুনির্দিষ্ট এবং আরো অজ্ঞাত কয়েকজনকে উল্লেখ করে মামলাটি দায়ের হয়।
গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্রদের সঙ্গে থাকাবস্থায় মাথায় গুলি করে পুলিশ হত্যা করে ছাবিদকে। তারপর পরিবারের সদস্যরা তার মরদেহ উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে শনাক্ত করে।
ছাবিদ টঙ্গী রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page