September 27, 2026, 2:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনারকে দমনের ঘোষণা দিলেন চেচেন নেতা কাদিরভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ বিদ্রোহী ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপকে দমনের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ওয়াগনারকে থামাতে প্রয়োজনে সর্বোচ্চ শক্তি ব্যবহার করা হবে।

এছাড়া ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিনকে ‘বিশ্বাসঘাতক’ ও তার বিদ্রোহকে ‘পেছন থেকে ছুরিকাঘাত’ করার শামিল হিসেবেও অভিহিত করেছেন এই চেচেন নেতা।

রমজান কাদিরভ আরও বলেছেন, প্রেসিডেন্ট পুতিন বিদ্রোহ নিয়ে যা যা বলেছেন সেগুলোকে সমর্থন জানান তিনি।

২০০৭ সাল থেকে রাশিয়ার চেচনিয়া অঞ্চলকে শাসন করে আসছেন রমজান কাদিরভ। ২২ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এ নেতা পুতিনের আস্থাভাজন হিসেবে পরিচিত।

ওয়াগনার সেনাদের মতো ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিল চেচেন সেনারাও। সে সময় প্রিগোজিন ও রমজান কাদিরভের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তবে প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমালোচনা করার পর, তার সঙ্গে দূরত্ব তৈরি করেন রমজান।

ওয়াগনার গ্রুপের সেনাদের উদ্দেশ্যে রমজান কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘আমি যোদ্ধাদের প্রতি আহ্বান জানাচ্ছি— আমাদের দেশের দেশপ্রেমিকদের প্রতি— উস্কানিতে যুক্ত হবেন না।’

তিনি আরও বলেছেন, ‘আপনাদের যে স্বপ্ন দেখানো হয়েছে, যে কথাই দেওয়া হয়েছে, সেগুলোর চেয়ে আমাদের দেশের নিরাপত্তা এবং রাশিয়ান সমাজের সংহতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

তিনি হুমকির সুরে জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে ইতোমধ্যে চেচেন সেনাদের মোতায়েন করা হয়েছে।

তিনি তার পোস্টটি শেষ করেছেন এই বলে, ‘বিদ্রোহ অবশ্যই চূর্ণ করতে হবে। আর এটি দমনে যদি কঠোর পদক্ষেপ প্রয়োজন হয়। আমরা এর জন্য প্রস্তুত আছি।’

এদিকে শনিবার প্রায় ২৫ হাজার সেনা নিয়ে রোস্তোভ অঞ্চলে প্রবেশ করেন ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার প্রধান ইয়েভগিনি প্রিগোজিন। তিনি দাবি করেন, তার সেনাদের ওপর হামলা চালিয়েছে রুশ বাহিনী। আর এ হামলার বিচারের জন্য রাজধানী মস্কোতে গিয়ে বর্তমান সামরিক নেতৃবৃন্দকে ক্ষমতাচ্যুত করবেন বলে জানান তিনি। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page