September 27, 2026, 3:37 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ওয়াগনারের বিদ্রোহ ঠেকাতে মস্কোয় প্রস্তুত ছিলেন চেচেন যোদ্ধারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারদের বিদ্রোহ ঠেকাতে রাজধানী মস্কোয় ৩ হাজার চেচেন যোদ্ধা মোতায়েন করেছিল রুশ সরকার। চেচেন রাষ্ট্রীয় সম্প্রচারকারী ‘গ্রোজনি’-র বরাতে এ খবর ছেপেছে টিআরটি ওয়ার্ল্ড।

চেচেন যোদ্ধারা শনিবার টেলিগ্রামে জানায়, সকাল থেকেই আমরা মস্কোতে অবস্থানে নিয়েছি।  রাশিয়ান সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্লাদিমির পুতিনের যে কোনও আদেশ পালন করতে আমরা প্রস্তুত।

তবে বেলারুশের প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ও তার অনুসারীরা মস্কো অভিমুখে যাত্রা বাতিল করলে পরিস্থিতি পাল্টে যায়।

ক্রেমলিন জানায়, চুক্তিতে পৌঁছানোর পর ওয়াগনার তাদের ঘাঁটিতে ফিরে যাবে। প্রিগোজিনের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হবে। আর যারা বিদ্রোহে যোগ দেয়নি তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যোগ দেবে।

যদিও প্রেসিডেন্ট পুতিন এর আগে বিদ্রোহীদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page