August 1, 2026, 11:03 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ওয়াশিংটন-সিউল পরমাণু চুক্তির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাল উত্তর কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোরীয় উপত্যকায় মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করার লক্ষ্যে সিউলের সঙ্গে ওয়াশিংটন যে চুক্তি করেছে তার বিরুদ্ধ পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইও জং আজ (শনিবার) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওই চুক্তির প্রতিক্রিয়ায় পিয়ংইয়ং এখন তার পারমাণবিক অস্ত্রের আরো উৎকর্ষ ঘটাবে। তিনি বলেন, শত্রুরা কোরীয় উপত্যকায় যত বেশি পরমাণু অস্ত্র মোতায়েন করবে আমরা আত্মরক্ষার জন্য আমাদের পরমাণু অস্ত্রকে তত বেশি সমৃদ্ধ ও শক্তিশালী করব।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার দক্ষিণ কোরীয় সমকক্ষ ইউন সুক ইয়েওল ‘ওয়াশিংটন ঘোষণা’ নামের একটি পারমাণবিক চুক্তি সই করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো। ওই চুক্তির ভিত্তিতে মার্কিন সরকার দক্ষিণ কোরিয়ায় পরমাণু অস্ত্রে-সজ্জিত সাবমেরিন মোতায়েন করবে। ওয়াশিংটন ঘোষণায় আরো বলা হয়েছে, কোরীয় উপত্যকায় মার্কিন যুদ্ধবিমানের পাশাপাশি বিমানবাহী রণতরীগুলো নিয়মিত টহল দেবে।

এ সম্পর্কে উত্তর কোরিয়ার নেতার বোন আরো বলেন, এই চুক্তি উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তা কেড়ে নেবে এবং গোটা বিশ্ব আরো বেশি বিপদের মধ্যে পড়বে। এটি এমন একটি ঘটনা যাকে স্বাগত জানানো সম্ভব নয়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page