October 11, 2026, 12:18 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

ওসমান হাদির হত্যাকারীরা ভারতে প্রবেশ করেনি ; কেউ গ্রেফতারও হয়নি : ভারতের মেঘালয় পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন সীমান্ত পেরিয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে প্রবেশ করেছে বলে বাংলাদেশ পুলিশ যে দাবি করেছে, তা নাকচ করে দিয়েছে মেঘালয় পুলিশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (২৮ ডিসেম্বর) মেঘালয় পুলিশ ও বিএসএফের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা বাংলাদেশ পুলিশের দাবিকে বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও মেঘালয় মনিটর এ খবর জানিয়েছে।

মেঘালয় পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিক ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে—এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, গারো পাহাড় এলাকায় ওই দুই অভিযুক্তের উপস্থিতির কোনো প্রমাণ নেই। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

সীমান্ত পার হয়ে তারা স্থানীয় দুই ব্যক্তির সহায়তা পেয়েছে এবং ট্যাক্সিতে করে তুরা শহরে গেছে। তবে মেঘালয় পুলিশ জানায়, এসব তথ্যের কোনো সত্যতা নেই। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাউকেই শনাক্ত বা আটক করা হয়নি।

এ বিষয়ে বিএসএফ (মেঘালয় ফ্রন্টিয়ার)-এর আইজি ওপি উপাধ্যায় বলেন, হালুয়াঘাট সীমান্ত দিয়ে কেউ মেঘালয়ে প্রবেশ করেছে—এমন কোনো ঘটনা বিএসএফের নজরে আসেনি। এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

কর্মকর্তারা জানান, এর আগেও বাংলাদেশি গণমাধ্যমে এ ধরনের খবর প্রকাশ হয়েছিল, যা পরে ভারতীয় কর্তৃপক্ষ যাচাই করে নাকচ করে।

তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে মেঘালয় পুলিশ।

মেঘালয় পুলিশ ও বিএসএফ উভয়েই জানিয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতায় তারা প্রস্তুত, তবে যাচাই ছাড়া কোনো দাবি বা প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে না।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page