October 13, 2026, 8:38 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ওয়াশিংটন থেকে গৃহহীনদের উচ্ছেদের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গৃহহীনদের এখনই চলে যেতে হবে। আমরা থাকার ব্যবস্থা করে দেব, তবে রাজধানী (ওয়াশিংটন ডিসি) থেকে অনেক দূরে। অপরাধীদের সরতে হবে না—তাদের আমরা জেলে পাঠাব, যেখানে তাদের থাকা উচিত।

আজ (১১ আগস্ট) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য হিন্দু জানিয়েছে, রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এই ঘোষণা দেন। তবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য ট্রাম্প আইনি কর্তৃত্ব ব্যবহার করবেন কি না, সে বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।

ওয়াশিংটন ডিসির মেয়র জানিয়েছেন, বর্তমানে শহরে অপরাধের কোনো বড়সড় উত্থান ঘটেনি বরং গৃহহীনদের জন্য সহানুভূতিশীল ও টেকসই সমাধান প্রয়োজন।

মানবাধিকার কর্মীরা বলছেন, গৃহহীনদের জোরপূর্বক রাজধানী থেকে সরিয়ে দেওয়া এক ধরনের মানবিক লঙ্ঘন। এই ধরনের পদক্ষেপ হিউম্যান রাইটস চার্টারের পরিপন্থী হতে পারে।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের নির্বাচনের পর থেকে ট্রাম্প তার প্রচারে আইন-শৃঙ্খলা এবং অভিবাসন ইস্যুকে কেন্দ্র করে আগ্রাসী বক্তব্য দিচ্ছেন। ওয়াশিংটন থেকে গৃহহীনদের সরিয়ে দেওয়ার এই হুমকি তার নির্বাচনী কৌশলেরই অংশ হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page