October 2, 2026, 4:00 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ
এইমাত্রপাওয়াঃ

ওয়াশিংটন-নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাসখানেক আগে পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিয়েছেন পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দিন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামী ৭ অক্টোবর থেকে সপ্তাহখানেকের জন্য ওয়াশিংটন ও নিউইয়র্ক সফরে থাকবেন পররাষ্ট্র সচিব।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টে যুক্তরাষ্ট্র যাবেন জসীম উদ্দিন। আগামী ৭ অক্টোবর ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিবের। তিনি ওয়াশিংটন থেকে নিউইয়র্কে যাবেন। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউজ, ইউএসটিআরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সচিবের। এ ছাড়া, জাতিসংঘে বিভিন্ন কমিটির বৈঠক এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।

ওয়াশিংটনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে। এ ছাড়া, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস সরকার দেশের সংস্কারের কথা বলছেন। আর বাংলাদেশের সংস্কারে সহযোগিতা করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বৈঠকে সংস্কার ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্র আরও জানায়, জাতিসংঘে বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনা এবং একাধিক কমিটির বৈঠকে পররাষ্ট্র সচিব অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক অফিস, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক অফিসসহ বিভিন্ন ক্ষেত্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page