April 15, 2026, 11:00 am
শিরোনামঃ
মধ্যপ্রাচ্য সংকটের সামরিক সমাধান নেই : জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধের কারণে ইউক্রেনের জন্য সময় নেই যুক্তরাষ্ট্রের : জেলেনস্কি মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডে ২০০ জনকে আসামি করে মামলা উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম জং উ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ১০০ কোটি টাকা মূল্যের ২১ কেজি আইস জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথের (আইস) একটি চালান জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে বিজিবি। এটি দেশে জব্দ হওয়া মাদকের সবচেয়ে বড় চালান বলে দাবি বিজিবির।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়া সীমান্তের বালুখালী সাইক্লোন শেল্টার এলাকায় অভিযান চালিয়ে মাদকের চালানটি জব্দ করা হয়।

আটকরা হলেন- বালুখালী এলাকার মৃত ছিদ্দিক আহম্মেদের ছেলে বুজুছ মিঞা (৫১), একই এলাকার মো. আবদুস শুকুরের ছেলে মো. ইসমাইল (২৩), মো. আবুল মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।

বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দল সেখানে অভিযান চালায়। বিজিবির অভিযানে বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। যেটির মূল্য ১০০ কোটি টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, জব্দ করা ক্রিস্টাল মেথ আইস বিজিবির ব্যাটালিয়ন সদরে জমা রাখা হচ্ছে। পরবর্তী সময়ে সবার উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হবে। আটককৃতদের থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page