September 29, 2026, 4:41 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে মা-মেয়েকে ধর্ষণ ; দুই রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে মা-মেয়েকে অজ্ঞান করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে এপিবিএন পুলিশ।

সবশেষ মঙ্গলবার (২২ জুলাই) সকালে  তাদের কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মা-মেয়েকে ধর্ষণের অভিযোগ ওঠে।

আটকরা হলেন-উখিয়ার বালুখালী ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা সৈয়দ হোসেনের পুত্র হাবিব উল্লাহ ও একই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. হোসেনের পুত্র মো. হাবিব উল্লাহ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে মা ও মেয়েকে খাইয়ে দেন। এরপর অজ্ঞান হয়ে পড়ে তারা দুজন। এ সময় দুজনকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে। জ্ঞান ফিরলে ভিকটিমরা বিষয়টি পরিবার ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page