April 11, 2026, 10:20 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে উদ্ধার হলো অপহৃত ৩ যুবক ; ২ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) বিকাল প্রায় ৫ টায় টেকনাফের বৈদ্যঘোনা (নতুন পল্লান পাড়া) গহীন পাহাড়ী এলাকা হতে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন আমান উল্লাহ (১৯),  সিরাজুল মোবিন (১৮), আবু তাহের (২৭)

গ্রেপ্তারকৃতরা হলেন টেকনাফ সদরের মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭), জাহিদ হোসেন প্রঃ কাবিলা (২২)।

বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল আলম খান। তিনি জানান, ২৫ মার্চ আমান উল্লাহ (১৯) ও তার বন্ধু সিরাজুল মোবিন (১৮) ফজরের নামাজের উদ্দেশ্যে বের হলে হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া রাস্তায় তাদের অপহরণ করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় কক্সবাজারের সিপিসি-১ টেকনাফ ক্যাম্পে অভিযোগ দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফের একটি মাদ্রাসার সামনে হতে অপহরণকারী চক্রের মূলহোতাসহ দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণের কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুইজনকে উদ্ধার করা হয়।

উক্ত অভিযান অভিযান চলাকালীন সময়ে ২৫ মার্চ উখিয়ার কুতুপালং হতে অপহৃত হওয়া আবু তাহের (২৭)কেও উদ্ধার করা হয়।

অপহরণকারীদের থেকে ২টি রাম দা, ২৫ ফুট শিকল, ৮টি তালা, ২টি চাবির ছড়াসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আইনানুগ ব্যবস্থার জন্য তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page