September 29, 2026, 11:41 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে পিস্তল-গুলি-মর্টার শেল-আর্জেস গ্রেনেড উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, তিনটি ৬০ মি.মি. মর্টার শেল, চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেডসহ দুইটি বডিসেট ফিউজ ও তিনটি অতিরিক্ত ফিউজ উদ্ধার করেছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপের জঙ্গলের মধ্যে গতকাল চিরুনি অভিযান চালায়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা এবং মর্টার শেল ও আর্জেস হ্যান্ড গ্রেনেড ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ



Our Like Page