August 26, 2026, 12:00 pm
শিরোনামঃ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে দু’টি কাঠের বোট থেকে ১০ জন মাদক পাচারকারীকে আটক করে। এ সময় বোট থেকে ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page