October 13, 2026, 4:33 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের তিন বন্ধুর মরদেহ পুড়িয়ে দিতে চেয়েছিল অপহরণকারীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহৃত হওয়া তিন বন্ধুর মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৪ মে) টেকনাফের হাবিবছড়া গহিন পাহাড় থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ছৈয়দ হোসন ওরফে সোনালী ডাকাত (৩৫) ও এমরুল।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২টার দিকে র‌্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল ইসলাম।

তিনি জানান, তারা তিন বন্ধু মিলে টেকনাফে পাত্রী দেখতে গেলে গাড়ি থামিয়ে তাদের অপহরণ করা হয়। পরে তাদের পরিবারের লোকজনের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগী পরিবার বিষয়টি র‌্যাবকে অবগত করলে অভিযানে নামে র‌্যাব। র‌্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় দুইজনকে আটক করে। পরে তাদেরকে সঙ্গে নিয়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী টেকনাফ দমদমিয়া এলাকার গহিন পাহাড় থেকে তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো অর্ধগলিত ছিল। মরদেহ নিশ্চিহ্ন করতে ডাকাত দল তাতে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও জানান, মরদেহগুলো যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে মানুষের সমাগম নেই। ডাকাত দলের লোকজন বারবার সিম পরিবর্তন করার কারণে তাদের শনাক্ত করতে একটু দেরি হয়েছে। আটককৃত দুইজন প্রাথমিকভাবে স্বীকার করেন, তারা এই কাজে দীর্ঘদিন ধরে জড়িত। বিত্তশালীদের টার্গেট করে এসব অপহরণ করতেন তারা। যারা টাকা দিতে ব্যর্থ হয় তাদেরকে মাটির মধ্যে পুঁতে রাখা হতো। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল টেকনাফে পাত্রী দেখতে যাওয়ার পথে ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ, চৌফলদণ্ডী ইউনিয়নের রুবেল, কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান নামে তিন বন্ধু অপহৃত হন। পরে বুধবার (২৪ মে) দুপুরে র‍্যাব ও পুলিশের দুটি দল অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page