October 14, 2026, 5:56 pm
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১১ জনের অর্ধগলিত লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজার জেলার নাজিরারটেক উপকূলে একটি ট্রলারের কোল্ডস্টোর থেকে আজ বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ১১ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বঙ্গোপসাগরে নামহীন ট্রলারটি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে আসার পর ক্লোডস্টোর চেক করতে গিয়ে লাশগুলো দেখতে পায় স্থানীয়রা। রোববার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলার থেকে ১১ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর লোকজন।
এ বিষয়ে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, সাগরে ভাসা একটি ট্রলার দেখে কূলে ফেরত অপর ট্রলার বিশেষ ব্যবস্থায় টেনে ট্রলারটি শনিবার ভোরেই নাজিরারটেক মোহনার তীরে নিয়ে আসে। ভাটা হবার পর সন্ধ্যায় কোল্ডস্টোর চেক করতে গিয়ে মানুষের পা দেখতে পাওয়া যায়। তখনই পুলিশকে খবর দেয়া হয়। রাতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। আজ সকাল হতে ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় মরদেহ গুলো উদ্ধার শুরু করে।
কক্সবাজার দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ মোনায়েম বিল্লাহ জানান, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলারটির কোল্ডস্টোর থেকে ১১ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আরো আছে কি না- তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page