October 13, 2026, 10:46 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের বালুখালি সীমান্তে দেড় লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের উখিয়ার বালুখালি সীমান্ত থেকে মিয়ানমার থেকে মাদক নিয়ে আসার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন।

আটককৃত যুবক হলেন উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মো. আলমের ছেলে মো. সাদেক হোসেন (২০)।

অধিনায়ক জানান, ১৩ নভেম্বর রাতে উখিয়ার বালুখালি বিওপির সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক চোরাকারবারিরা ইয়াবা নিয়ে আসবে, এমন সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-২৯ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের একটি নারিকেল বাগানে অবস্থান নেন। এ সময় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মিয়ানমার থেকে ৩ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।

তিনি জানান, এসময় বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিদের হাতে থাকা নেটের ব্যাগ ফেলে দিয়ে মিয়ানমারের দিকে চলে যাওয়ার সময় মো. সাদেক হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লে. কর্নেল জসীম উদ্দিন জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page