September 29, 2026, 12:43 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রামুতে সিএনজি অটোরিকশাকে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও দুজন নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। এ সময় অটোরিকশাটি ট্রেনটির নিচে চলে যায়। যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায় ট্রেনটি। এতে পাঁচজন প্রাণ হারান।

ঈদগাঁও ইসলামাবাদ স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আবদুল কাইয়ুম বলেন, দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নং এক্সেপ্রেস ট্রেনটি। সেটিতেই এ দুর্ঘটনা ঘটেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page