October 14, 2026, 4:54 pm
শিরোনামঃ
প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে নারী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এ সময় আরও দুই রোহিঙ্গা নারী গুলিবিদ্ধ হন। সোমবার (২৪ এপ্রিল) ভোরে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত জমিলা বেগম (৩০) টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসেনের মেয়ে। একই ক্যাম্পের বাসিন্দা মনিরা (৪৫) ও নুর ফাতেমা (২৬) গুলিবিদ্ধ হয়েছেন।

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা জানান, ক্যাম্পে ডাকাত সালমান শাহ গ্রুপের ১০-১৫ জন অস্ত্র নিয়ে নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকে মনিরার ঘরে হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে জমিলা মারা যান। এ ঘটনায় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রে নিলে অবস্থার অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।’

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page