November 5, 2026, 5:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আরসা শীর্ষ কমান্ডার অস্ত্রসহ আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের নিষিদ্ধ সংগঠন আরসা গ্রুপের কমান্ডার হাফেজ জুবায়েরকে (৩২) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়।

বুধবার (১০) দুপুর ১২টার দিকে ৮ আমর্ড পুলিশের কার্যলয়ে এক সাংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ। এর আগে আজ ভোর ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক-এ/১৪ এলাকা থেকে তাকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ভোরে অভিযান চালানো হয়। এসময় হাফেজ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো তথ্যমতে ঘরে থাকা টিনের ট্রাংকে দেশীয় তৈরি চারটি ওয়ান শুটার গান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি দীর্ঘ ছয় মাস মিয়ানমারের গহীন অরণ্যে তথাকথিত আরসা গ্রুপের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণ করেন। বিভিন্ন অস্ত্র দিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। অতি সম্প্রতি তিনি রোহিঙ্গা ক্যাম্পে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন।

জব্দকৃত আলামতসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য হাফেজ জুবায়েরকে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

 

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page