March 26, 2026, 3:30 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ দুই ভূয়া র‌্যাব গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় ‘র‌্যাব পরিচয়ে’ঘোরাঘুরি ও স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার সময় দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ, র‌্যাবের ভুয়া পরিচয়পত্র, ব্যক্তিগত এনআইডি কার্ড, সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত মানিব্যাগ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং টিভি টাওয়ার এলাকা থেকে স্থানীয়রা তাদের আটক করে ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে তাদেরকে থানায় হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

জব্দকৃত ওয়াকিটকি, হ্যান্ডকাফ ্যাবের ভুয়া আইডি কার্ড

আটককৃতরা হলেন খুলনার কয়রা উপজেলার আংটিয়ারা এলাকার ইব্রাহিম গাজীর ছেলে ফারুক হোসেন (৩৭) ও গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার আকরাম মুন্সির ছেলে মো. সুমন মুন্সি (৩২)।

উখিয়ার টিভি টাওয়ার এলাকার জাহিদ হোসাইন বলেন, ‘র‌্যাব পরিচয় দিয়ে দুই যুবক প্রায় সময় এই এলাকায় ঘোরাঘুরিসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করতে দেখা যাচ্ছিল। আমরা বিষয়টি আগে তেমন গায়ে মাখিনি-কারণ, এখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন। তবে, মঙ্গলবার রাতে লক্ষ্য করলাম তাদের কথা বার্তা সন্দেহ জনক। এরপর স্থানীয় লোকজন তাদের অনুসরণ করে পরিচয় জানতে চান। তখন তারা সঠিক পরিচয় দেখা পারেনি। লোকজন তাদের আটকে রেখে ক্যাম্পের পাশে থাকা ১৪ এপিবিএন পুলিশকে খবর দিলে তারা এসে নিয়ে যায়। এরপরই তাদের থানায় সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে কুতুপালং টিভি টাওয়ার এলাকায় ভূয়া র‍্যাব পরিচয় দানকারী দু’জনকে ১৪ এপিবিএন পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উর্ধতন মহলের পরামর্শে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page