April 29, 2026, 12:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করছে নৌবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় অতিবৃষ্টি এবং সমুদ্রের জোয়ারে প্লাবিত হওয়া এলাকার পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, কক্সবাজারের পেকুয়ায় অতিবৃষ্টি এবং সমুদ্রের জোয়ারে প্লাবিত পানিবন্দি স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষদের ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার কক্সবাজারের পেকুয়ায় পানিবন্দি স্থানীয় দরিদ্র ও অসহায় ৩ হাজার পরিবারকে ত্রাণ সামগ্রী ও ১ হাজার পরিবারকে রান্না করা খাবার প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ৭ দিনের চাল, আটা, ডাল, ছোলা, লবণ, মুড়ি, চিড়া, স্যালাইন,বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী ও রান্নার অনুপযোগী পরিবারের মাঝে প্যাকেটজাত খাবার প্রদান করা হয়।

এছাড়া স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী পেকুয়াস্থ নতুন সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ সকল
ধরনের সহায়তা প্রদান করছে।

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page