September 3, 2026, 1:45 pm
শিরোনামঃ
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থার হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল : নেতানিয়াহু যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কেএফসি-পিৎজাহাটে ভাঙচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে কেএফসি, পিৎজাহাট ও পানসি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

সোমবার (৭ এপ্রিল) অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সুগন্ধা এলাকায় একদল তরুণ এই রেস্তোরাঁগুলোতে ভাঙচুর চালায়।

এর আগে আজ সকাল থেকে জেলার স্কুল-কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ কর্মসূচি পালন করছে।

মিছিলে থাকা কলেজ শিক্ষার্থী হৃদয় বলেন, আজ থেকে কক্সবাজারে কোনো ইসরায়েলি পণ্য থাকবে না। যেখানে থাকবে সেখানেই হামলা হবে।

আরেক শিক্ষার্থী সুলেমান বলেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অনুরোধ করবো ইসরায়েলকে অর্থ জোগান দেওয়া সব পণ্য বয়কট করেন। এসব অর্থ দিয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করছে।

এই বিষয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কক্সবাজারে শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। মিছিলটি সুগন্ধা পৌঁছালে পেপসি ও কোকাকোলার সাইনবোর্ড দেখে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page