September 30, 2026, 2:00 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় জমি বিরোধ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের তিনজন নিহত হয়েছে।

আজ রোববার (৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো: জসিম উদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দু’পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে দু’পক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এসময় পাল্টা-পাল্টি হামলা ও এলোপাতাড়ি কুপিয়ে উভয়পক্ষের অনেকে আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page