October 10, 2026, 1:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার পানিতে চুবিয়ে চিংড়ি ঘেরের মালিককে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের চকরিয়ায় মনজুর আলম কালু (৫২) নামে এক চিংড়ি ঘের মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, ঘের দখল সংক্রান্ত বিরোধের জেরে তাকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

 

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার পশ্চিমে বড় ডুমখালী ঘোনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

নিহত মনজুর আলম কালু ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বড় ডুমখালী এলাকার মৃত জাফর আলমের ছেলে। স্থানীয় ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্বজনদের দাবি, চিংড়ি ঘেরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে একটি পক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহতের ভাই জামাল হোসেন জানান, ঘটনার দুইদিন আগে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মনজুর আলমের ওপর হামলা চালায় এবং এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়।

 

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার রাতে ঘেরে আমার ভাই একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায়।”

 

স্বজনদের অভিযোগ, হামলার সময় ঘেরে থাকা শ্রমিকরা পালিয়ে যেতে সক্ষম হলেও মনজুর আলম আটকা পড়ে যান।

 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

তিনি বলেন, “ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page