March 2, 2026, 3:11 pm
শিরোনামঃ
ঢাকায় নারীদের জন্য ইলেকট্রিক বাস নামানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতকে ডেপুটি স্পিকার অফার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে : ভারতীয় হাইকমিশনার বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র সিরাজগঞ্জে গাঁজা চাষের অভিযোগে শিক্ষক আটক রাজশাহীতে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে আগুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সম্ভাব্য উত্তরসূরিরা নিহত: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনাকে নাকচ করেছে ইরান
এইমাত্রপাওয়াঃ

কঠিন সময় পার করছে বাংলাদেশ ; ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রধান উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যেকোনো সময়ের চেয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (৪ ডিসেম্বর) বুধবার ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে (ইংরেজিতে দেওয়া) প্রধান অতিথির বক্তব্যে  প্রধান উপদেষ্টা এই আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, মনে রাখতে হবে, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন আমরা কঠিন সময় পার করছি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যেকোনও সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

প্রধান উপদেষ্টা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪ এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page