November 27, 2026, 3:02 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

কঠিন সময় পার করছে বাংলাদেশ ; ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রধান উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে উল্লেখ করে অতীতের যেকোনো সময়ের চেয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ (৪ ডিসেম্বর) বুধবার ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে (ইংরেজিতে দেওয়া) প্রধান অতিথির বক্তব্যে  প্রধান উপদেষ্টা এই আহ্বান জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, মনে রাখতে হবে, বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন আমরা কঠিন সময় পার করছি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যেকোনও সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময়, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

প্রধান উপদেষ্টা সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৪ এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page