April 6, 2026, 4:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কফিনে করে ইউক্রেনীয় সেনাদের বাড়ি পাঠাচ্ছে রাশিয়ার ওয়াগনার গ্রুপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ান ভাড়াটে সরবরাহকারী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে ইউক্রেনীয় সেনাদের মৃতদেহ কফিনে ভরে রাখা হয়েছে। প্রিগোজিন বলছেন, ‘কফিনে ইউক্রেনীয়দের বাড়িতে পাঠানো হচ্ছে।’ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৪ মার্চ) প্রকাশিত ওই ভিডিওতে দেখা গেছে, পুরোপুরি যুদ্ধ সাজে সজ্জিত ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দেখাচ্ছেন, কফিনে ভরা হচ্ছে ইউক্রেনীয় সেনাদের মরদেহ। যা রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চল থেকে কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলে পাঠানো হবে।

প্রিগোজিন তার ভিডিওতে বলেছেন, ‘আমরা ইউক্রেন সেনাবাহিনীর যোদ্ধাদের দেশে ফেরাতে আরেকটি চালান পাঠাচ্ছি। তারা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে এবং মারা যায়। অবশেষে একটি ট্রাক তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিয়ে যাবে।’

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম পরা সেনারা কফিনে পেরেক মেরে একটি ট্রাকে উঠাচ্ছে। প্রিগোজিনের নেতৃত্বে ওয়াগনারের সেনাবাহিনী পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুত ঘিরে ফেলে। প্রিগোজিন বারবার ইউক্রেনের সেনাবাহিনীকে যোগ্য এবং সক্ষম প্রতিপক্ষ হিসেবে প্রশংসা করেছেন।

এর আগে ওয়াগনার প্রধান শুক্রবার (৩ মার্চ) একটি ভিডিও বার্তায় দাবি করেছিলেন, পূর্ব ইউক্রেনের শহর বাখমুত ঘিরে ফেলা হয়েছে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শহরের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তরের আহ্বান জানান।

টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে যুদ্ধের ইউনিফর্মে উপস্থিত হয়ে ওয়াগনারের বস প্রিগোজিন বলেছেন, ‘বেসরকারি সামরিক সংস্থা ওয়াগনারের ইউনিটগুলো আক্ষরিক অর্থে বাখমুতকে ঘিরে রেখেছে শুধু একটি সড়ক বাকি আছে। হামলায় শহর থেকে বের হওয়ার পথও বন্ধ হয়ে যায়।’

ভিডিওতে প্রিগোজিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে তার সেনাদের তাদের জীবন বাঁচাতে বাখমুত থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

https://twitter.com/i/status/1632055804634202115

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page