September 27, 2026, 4:15 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কমলাকে কম বুদ্ধি সম্পন্ন ব্যাক্তিত্ব বললেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র সপ্তাহ খানেক বাকি। এরই মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচারণা চালাতে গিয়ে অশালীন কথাবার্তা বলে যাচ্ছেন। তিনি একদিকে যেমন কমলাকে ‘কম বুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব’ এবং অপরদিকে অভিবাসীদের ‘খারাপ ও রক্ত পিপাসু’ বলে অভিহিত করেছেন। এতে তার নির্বাচনে বিরুপ প্রভাব ফেলবে। তার ভোট চলে যাবে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে।

নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থী বেশ জোরে শোরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শেষ সময়ের প্রচারণায় ট্রাম্প কিছুটা বেশামাল ও বিদ্বেষমুলক মন্তব্য করে যাচ্ছেন। গত রোববার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ট্রাম্প ‘বর্ণবাদ ও অবৈধ অভিবাসন’ বিরোধী অশালীন ভাষায় মন্তব্য করে সমাবেশ শুরু করেন।

এদিকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের লাগামহীন বক্তব্য নির্বাচনে বিরুপ প্রভাব ফেলবে। তার ভোট চলে যাবে কমলার ঝুলিতে।এর ফলে ট্রাম্পের পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারে।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনের সমাবেশে ট্রাম্প অভৈধ অভিবাসন বন্ধ এবং অভিবাসীদের আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছেন। তিনি অভিবাসীদের ‘খারাপ এবং রক্তপিপাসু’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ‘আমি আমেরিকার ইতিহাসে নির্বসন কর্মসুচি চালু করবো। রিপাবলিকান প্রার্থী বলেছেন, ‘প্রতিটি শহর থেকে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেব।’

এছাড়া সমাবেশে তিনি কমলাকে ‘কম বুদ্ধি সম্পন্ন ব্যাক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। তার সঙ্গে সুর মিলিয়ে সাবেক আইনজীবী গিউলিয়ানিও দাবি করেছেন ইসরাইল-হামাস যুদ্ধে কমলা ‘সন্ত্রাসীদের পক্ষে’ অবস্থান নিয়েছেন।

বিভিন্ন জরিপে দেখা গেছে এবারের নির্বাচন এতটাই গুরুত্বপূর্ণ যে, বেশ কয়েকটি ভাসমান রাজ্যের ভোটের ফলাফলের ওপর নির্ভর করবে নির্বাচনে জয়-পরাজয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page