September 28, 2026, 8:31 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কে রাজি ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ফক্স নিউজ আয়োজিত বিতর্কে অংশ নিতে রাজি হয়েছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী কমলার হ্যারিসের সঙ্গে আগামী ৪ সেপ্টেম্বর এই বিতর্ক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৩ আগস্ট) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বুধবার, ৪ সেপ্টেম্বর কমলার হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের বিতর্কে অংশ নিতে রাজি হয়েছি। এই বিতর্ক ঘুমন্ত বাইডেনের সঙ্গে হওয়ার কথা ছিল কিন্তু বাইডেন আর থাকছেন না কারণ তাকে সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মাসে হ্যারিস জানিয়েছিলেন তিনি নির্বাচনি বিতর্কে অংশ নিতে ফক্স নিউজ যে প্রস্তাব দিয়েছে তাতে রাজি হয়েছেন।

এর আগে গত ২৭ জুন সিএনএন আয়োজিত নির্বাচনি বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হয়েছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেই বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশয়ী হন বাইডেন। তুমুল চাপের মুখে শেষমেশ আগামী প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে গত ২১ জুলাই সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট। তার জায়গায় স্থলাভিষিক্ত হন কমলা হ্যারিস।

আজকের বাংলা তারিখ



Our Like Page