March 26, 2026, 10:35 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

কমিশন চাইলে প্রাপ্তবয়স্ক যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারে : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা- ১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আইন অনুযায়ী যেকোনো সময় যে কাউকে তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। এতে কোনো আইনি বাধা নেই।

শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমানের ভোটার হওয়ার সব কার্যক্রম শেষে তিনি এ তথ্য জানান।

এদিন দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে পৌঁছান তারেক রহমান। তাকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির কর্মকর্তারা।

‎এদিন দুপুর ১টার পর ভোটার হওয়ার যাবতীয় কার্যক্রম শেষ করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি দেন দশ আঙুলের ছাপ, চোখের আইরিশ। স্বাক্ষর করেন নিজের নামের। যেই স্বাক্ষর জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত হয়।

পরে কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী, ইসি চাইলে প্রাপ্তবয়স্ক অথবা ভোটার হওয়ার সক্ষমতা রাখে এমন যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবেন। এতে কোনো আইনি বাধা নেই।

‎সচিব বলেন, একদিনের মধ্যে ভোটার হলেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নথি উপস্থাপন কিংবা কমিশন সভা করে রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয় নিশ্চিত করবে ইসি।

এর আগে, এদিন সকালে ভোটার হতে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, ঢাকা- ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page