October 11, 2026, 12:19 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

কমিশন চাইলে প্রাপ্তবয়স্ক যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারে : ইসি সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা- ১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আইন অনুযায়ী যেকোনো সময় যে কাউকে তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। এতে কোনো আইনি বাধা নেই।

শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমানের ভোটার হওয়ার সব কার্যক্রম শেষে তিনি এ তথ্য জানান।

এদিন দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে পৌঁছান তারেক রহমান। তাকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির কর্মকর্তারা।

‎এদিন দুপুর ১টার পর ভোটার হওয়ার যাবতীয় কার্যক্রম শেষ করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি দেন দশ আঙুলের ছাপ, চোখের আইরিশ। স্বাক্ষর করেন নিজের নামের। যেই স্বাক্ষর জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত হয়।

পরে কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী, ইসি চাইলে প্রাপ্তবয়স্ক অথবা ভোটার হওয়ার সক্ষমতা রাখে এমন যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবেন। এতে কোনো আইনি বাধা নেই।

‎সচিব বলেন, একদিনের মধ্যে ভোটার হলেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নথি উপস্থাপন কিংবা কমিশন সভা করে রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয় নিশ্চিত করবে ইসি।

এর আগে, এদিন সকালে ভোটার হতে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, ঢাকা- ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page