October 30, 2026, 11:08 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

কয়েকদিনের মধ্যে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন হবে : বেলারুশের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আর মাত্র কয়েকদিনের মধ্যে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে পৌঁছাবে বলে খবর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

বেলারুশ নেতার বরাত দিয়ে রাশিয়ার তাস বার্তা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ‘আগামী কয়েকদিনের মধ্যে’ রাশিয়ার পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে। প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, তার দেশ এসব অস্ত্র গ্রহণ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, “সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমার মনে হয় আমরা দীর্ঘদিন ধরে যে প্রস্তুতি নিচ্ছিলাম তা শিগগিরই বাস্তবায়িত হতে যাচ্ছে।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার ঘোষণা করেছিলেন, আগামী জুলাই মাসের গোড়ার দিকে তার দেশের ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে। কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকের পর তিনি এ ঘোষণা দিয়েছিলেন।

প্রেসিডেন্ট পুতিন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেনকোকে বলেন, পরমাণু অস্ত্র মোতায়নের ব্যাপারে সবকিছুই পরিকল্পনা মতো এগিয়ে চলেছে। তিনি বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহের শেষ থেকে পরমাণু অস্ত্র মোতায়েন শুরু হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page