September 7, 2026, 4:48 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নৌ মহড়া চালালো রাশিয়া  ; চীনা জাহাজের অংশগ্রহণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাশিয়া তার আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌ মহড়া শুরু করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (মঙ্গলবার) এ ঘোষণা দিয়েছেন। ‘ওশান-২০২৪’ নামের মহড়াটি গতকাল শুরু হয়েছে এবং প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্যসাগর, কাস্পিয়ান এবং বাল্টিক সাগরে একযোগে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে মহড়ার উদ্বোধনে যোগ দিয়ে বলেন, এই মহড়ার উদ্দেশ্য হলো দেশের নৌ এবং বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা। পাশাপাশি তাদের আন্তঃকার্যক্ষমতা পরীক্ষা করা। মহড়ায় ৪০০টিরও বেশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের পাশাপাশি সহায়ক জাহাজ, প্রায় ১২০টি বিমান এবং ৯০ হাজার জনের বেশি কর্মী জড়িত।

মহড়ার উদ্বোধীন অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ উপস্থিত ছিলেন। মহড়া সম্পর্কে পুতিন বলেন, এতে উচ্চ-নির্ভুল অস্ত্রের ব্যবহার করা হবে।

মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রাশিয়ার সেনারা যে অভিজ্ঞতা অর্জন করেছে, এই মহড়াগুলো তাতে কাজে লাগাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page