October 4, 2026, 5:33 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

করদাতার আয় ৫ লাখ টাকার কম হলেই এক পাতার রিটার্ন ফরম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : করদাতার ছবি, নাম, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), কর সার্কেল, বর্তমান ও স্থায়ী ঠিকানা, সম্পদের পরিমাণ, করযোগ্য আয় ও করের পরিমাণ দিয়ে খুব সহজেই এক পৃষ্ঠার ফরম পূরণ করেই দেওয়া যাবে আয়কর রিটার্ন। তবে যাদের আয় কেবলমাত্র ৫ লাখ টাকার নিচে কিংবা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম সেই সকল করদাতারা এক পৃষ্ঠার রিটার্ন ফরমে আয়কর বিবরণী জমা দিতে পারবে।

২০২০ সালে প্রথমবারের মতো এমন সুবিধা চালু করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঐ বছর থেকে যাদের আয় বছরে ৪ লাখ টাকার কম কিংবা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম, তারাই এ ধরনের সুবিধা পেত। তবে, চলতি বছরে বার্ষিক আয় একটু বৃদ্ধি করে ৫ লাখ টাকা করা হয়েছে। বার্ষিক আয় ৫ লাখ টাকার কম হলে কিংবা ৪০ লাখ টাকার কম সম্পদ থাকলেও কোনো করদাতার যদি একটি গাড়ি থাকে, কিংবা সিটি করপোরেশন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকে, তাহলে তাদের জন্য এক পৃষ্ঠার ফরম প্রযোজ্য হবে না। তাদের সেই পুরোনো ফরমে রিটার্ন দিতে হবে। নতুন আয়কর আইনের আওতায় আয়কর রিটার্ন বিধিমালা সংক্রান্ত এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ১২ সেপ্টেম্বর এ প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে।

প্রজ্ঞাপনে মোট চার ধরনের ফরমের নমুনা প্রকাশ করা হয়েছে-স্বাভাবিক ব্যক্তিশ্রেণির জন্য বার্ষিক আয় অনূর্ধ্ব ৫ লাখ টাকা কিংবা মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০ লাখ টাকা সেই সব করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম, যাদের আয় শূন্য থেকে ৫ লাখ টাকার নিচে তাদের এক পৃষ্ঠার কর রিটার্ন ফরম এবং কোম্পানি করদাতার রিটার্ন ফরম এবং স্বাভাবিক ব্যক্তি ও কোম্পানির বাইরে অন্যান্য করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম। আর ব্যক্তিশ্রেণির করদাতাদের ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হবে।



Our Like Page