March 12, 2026, 10:51 am
শিরোনামঃ
প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

করোনায় বন্ধের ৩ বছর পর আবারও খুলে দেওয়া হলো দর্শনা-গেদে ইমিগ্রেশন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশিদের জন্য প্রায় তিন বছর পর উন্মুক্ত হলো চুয়াডাঙ্গার দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট। এখন থেকে আন্তর্জাতিক এ পথ দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করবে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার থেকে চেকপোস্টটি খুলে দেওয়া হয়।

জানা গেছে, করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা-গেদে স্থলপথে সব ধরনের ভিসা বন্ধ হয়ে যায়। মাঝে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু হলে ২০২১ সালের ৫ ডিসেম্বর তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রায় তিন বছর এ পথে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে না পারলেও ভারতীয়রা চলাচল করছিল। তবে এ বন্দর দিয়ে রেলপথে মালামাল আমদানি চালু ছিল।

দর্শনা-গেদে রুটে এতদিন ভিসা না দেওয়ায় ভারত ভ্রমণে বাংলাদেশিরা ভীষণ বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে রোগী, যারা ভারতে চিকিৎসার জন্য যান। বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় হাজার হাজার বাংলাদেশি ২৪ ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় অনেকে মারাও গেছেন।

দর্শনা-গেদে রুটে ভারতে প্রবেশ, বিশেষ করে কলকাতা যাওয়া সহজ ও খরচও কম হয়। মাত্র ৩৫ টাকার টিকিট কেটে গেদে রেলস্টেশন থেকে কলকাতা যাওয়া যায়। গেদে স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন চলাচল করে কলকাতার শিয়ালদহে। বিদ্যুৎচালিত এ ট্রেনে কলকাতা পৌঁছাতে সময় লাগে মাত্র আড়াই ঘণ্টা। এ ছাড়া দর্শনা থেকে দেশের যেকোনও শহরে যাতায়াত সুবিধা বহুগুণে বেশি।

দর্শনা-গেদে চেকপোস্টটি উন্মুক্ত হওয়ায় বাংলাদেশ ও ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন এ রুটের নিয়মিত যাতায়াতকারীরা।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই  আবু নাঈম জানিয়েছেন, ভারতের গেদে ও মাহাদিপুর সীমান্তে ভ্রমণ ভিসা চালু করা হয়েছে। ভ্রমণ ভিসার জন্য যথানিয়মে আবেদন করতে হবে। যাত্রীসেবায় সব ধরনের প্রস্তুতি রয়েছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন, কাস্টমস ও বিজিবির পক্ষ থেকে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page