October 10, 2026, 3:35 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

কর্মস্থলে হঠাৎ অসুস্থ ব্রাহ্মণবাড়িয়ার ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মৃত্যুবরণ করেছেন।

আজ বুধবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

গত সোমবার নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত কারণে অসুস্থবোধ করলে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন। তিনি গত ২০২৫ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ে কর্মরত ছিলেন।

তার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, ইউএনও ফেরদৌস আরা সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য ঢাকায় যান। সে সময় তিনি মাইগ্রেনের ব্যাথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল ৭টা সময় তিনি মৃত্যুবরণ করেন।

তার পরিবার সূত্র জানায়, ইউএনও ফেরদৌস আরাকে তার শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। পারিবারিক জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। শোক বার্তায় তিনি বলেন, ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে বংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্যবৃন্দ গভীরভাবে মর্মাহত ও শোক প্রকাশ করেন।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ফেরদৌস আরা একজন কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন দক্ষ কর্মকর্তাকে হারিয়েছে। তিনি  ইউএনও ফেরদৌস আরার রুহের মাগফেরাত কামনা করেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page