April 9, 2026, 11:06 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

কর ফাঁকি ও অর্থ পাচার মামলায় আইএমএফ এর সাবেক প্রধান কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কর ফাঁকি, অর্থ পাচার এবং দুর্নীতির মামলায় আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফের সাবেক প্রধান রদ্রিগো রাতোকে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত।

গতকাল শুক্রবার স্পেনের আদালত এক বিবৃতিতে জানিয়েছে, বিচারকরা, ‘অর্থ বিভাগের বিরদ্ধে তিনটি অভিযোগ এবং একাধিক ব্যক্তির সাথে দুর্নীতির একটি অভিযোগ’-এ রাতোকে দোষী সাব্যস্ত করেছেন। তবে রাতো বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এএফপি এই খবর জানিয়েছে।

রাতো এরই মধ্যে অর্থ আত্মসাতের পৃথক এক মামলায় দুই বছর কারাভোগ করেছেন। স্পেনের ঋণদাতা প্রতিষ্ঠান ব্যাঙ্কিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠলে এই মামলা দায়ের হয়েছিল।

রদ্রিগো রাতো স্পেনের একজন ব্যবসায়ী ও রাজনীতিক ব্যক্তিত্ব। ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি স্পেনের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এরপর ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নবম ব্যবস্থাপনা পরিচালক এবং ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্যাঙ্কিয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থ আত্মসাত, প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে তাকে ২০১৫ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার করা হয়।

নতুন মামলায় এক বছর ধরে বিচারের পর শুক্রবার তাকে আরো চার বছর ৯ মাস একদিন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ২০ লক্ষ ইউরো জরিমানার পাশাপাশি কর কর্তৃপক্ষকে ৫ লক্ষ ৬৮ হাজার ৪১৩ ইউরো দেওয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আদালতের এক মুখপাত্র বলেছেন, যেহেতু রাতোর জন্য এই সিদ্ধান্তটি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের সযোগ আছে, তাই চুড়ান্ত রায় না হওয়া পর্যন্ত আপাতত তাকে কারাগারে থাকতে হবে না।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page