March 11, 2026, 3:12 pm
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কলকাতায় চিকিৎসক ধর্ষনের পর খুনের ঘটনায়  ফাঁসি হলেও সঞ্জয়ের মরদেহ নেবে না তার পরিবার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কলকাতায় আর জি কর মেডিক্যাল কলেজে শিক্ষানবিশ চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় গ্রেফতার হওয়ার পর থেকেই বিপর্যস্ত হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। অভিযুক্তের বৃদ্ধ মা আগে থেকেই ছেলের এমন কুকীর্তির কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন।

শুধু তাই নয়, তার দুই বোনও ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না। তাদেরই একজন জানান, ফাঁসি হলেও তারা তাদের ভাইয়ের মরদেহ ফেরত নেবেন না।

সঞ্জয় রায়ের দুই বোন পুলিশে কর্মরত। তাদের প্রভাবেই ভাইয়ের এ অবস্থা বলে দাবি অনেকের। কিন্তু তা মানতে নারাজ তাদেরই একজন। সংবাদমাধ্যমকে ফোনে সঞ্জয়ের বোন বলেন, ওকে নিজের ভাই বলে পরিচয় দিতেও লজ্জা লাগে। ওর এত কুর্কীতি যে বাধ্য হয়েই আমরা ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি।

ভাইয়ের কঠিন শাস্তি দাবি করে তিনি বলেন, আর জি করে ও যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর কঠিন শাাস্তি হওয়া উচিত। তবে সবার কাছে একটাই অনুরোধ, আপনারা ওকে নিয়ে যা খুশি করুন। দয়া করে ওর মরদেহ আমাদের দেবেন না। আমরা নেবো না। এমন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যায় না।

সঞ্জয়ের মা মালতিদেবীরও আক্ষেপের শেষ নেই। ছেলে মেধাবী ছিল বলে দাবি করে তিনি বলেন, টিভিতে ছেলের সম্পর্কে কত কিছু শুনছি। কিন্তু বিশ্বাস করুন, ছেলে আমার এমন ছিল না। ছোট থেকেই ক্লাসে টপার ছিল। কোথা থেকে কী যে হয়ে গেলো। ওকে কেউ ফাঁসিয়ে দিতে পারে।

শনিবার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। ইতোমধ্যে তার ফাঁসির দাবিতে তোলপাড় পুরো দেশ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page