September 18, 2026, 6:13 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কলম্বিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণে সাত শ্রমিক নিহত হয়েছেন। দেশটির দমকল বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলের কুন্ডিনামার্কা অঞ্চলের দমকল বিভাগের প্রধান আলভারো ফারফান জানান, কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে কুকুনুবা শহরে অবস্থিত একটি কয়লা খনিতে বুধবার (১৯ এপ্রিল) রাতে বিস্ফোরণটি ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খনিতে গ্যাস জমে বিস্ফোরণটি ঘটতে পারে বলে তাদের সন্দেহ। আলভারো ফারফান জানান, বিস্ফোরণের পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই চার শ্রমিককে খুঁজে পাওয়া যায়নি। পরে শুক্রবার (২১ এপ্রিল) চারজনের লাশ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, লাতিন আমেরিকার বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ কলম্বিয়ার খনিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিশেষ করে, কুন্ডিনামার্কা ও দেশের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন অংশে অবৈধ খনিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

কলম্বিয়ার খনি ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত দেশটির খনিতে ১ হাজার ২৬২টি দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page