September 27, 2026, 3:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কলম্বিয়ার সামরিক ঘাঁটিতে বোমা হামলায় ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কলম্বিয়ার একটি সামরিক ঘাঁটিতে মঙ্গলবার বোমা হামলায় কমপক্ষে দুই সেনা নিহত ও ২৬ জন আহত হয়েছে। এ হামলার জন্য বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) গেরিলাদের দায়ী করেছে সেনাবাহিনী। ইএলএন ইতোপূর্বে সরকারের সাথে বিভিন্ন সময় শান্তি আলোচনায় মিলিত হয়েছে।
ইএলএন ২০২৩ সাল থেকে সেনা বাহিনীর সাথে কার্যকর একটি যুদ্ধবিরতি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। গোষ্ঠিটি আগস্ট মাস থেকে সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ তীব্রতর করেছে।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বিস্তারিত না জানিয়ে হামলা সম্পর্কে বলেছেন, এটি ধরণের কর্মকান্ড রক্ত দিয়ে শান্তি প্রক্রিয়া বন্ধ করে দেয়।
সেনাবাহিনী সামাজিক নেটওয়ার্ক এক্স-এ লিখেছে, এটি ভেনিজুয়েলার সীমান্তে পূর্ব আরাউকা বিভাগের পুয়ের্তো জর্ডান নগরীতে ঘটেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দু’জন নিম্ন-পদস্থ সেনা নিহত হয়েছে, অন্য পাঁচজন গুরুতর আহত হয়েছে এবং ২১ জন সামান্য আহত হয়েছে, তবে, আহতদের করোর প্রাণহানির আশঙ্কা নেই।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page