October 8, 2026, 12:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

কাগজের টাকা নষ্ট হয় ; একদিন সব নোট প্লাস্টিকের হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  একদিন সব টাকা প্লাস্টিকের নোট হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একদিন সব টাকা প্লাস্টিক নোট হবে। কাগজের টাকা নষ্ট হয়ে যায়, মাছের বাজারে কাগজের টাকা নষ্ট হয়।

বেশি করে টাকা ছাপানো হচ্ছে এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে ড. শামসুল আলম বলেন, সরকার অধিক টাকা ছাপায় না, প্রয়োজন মতো ছাপায়। সরকার বাজারে বেশি টাকা ছাড়ে কথাটা সঠিক নয়।

মূল্যস্ফীতি প্রসঙ্গে শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকার বেশি ধার নিয়েছে। আমরা মূল্যস্ফীতির চক্রে পড়েছি। বন্যা হয়েছে কোনো ক্ষতি হয়নি। নভেম্বরের থেকে মূল্যস্ফীতি কমে যাবে। তবে একবার মূল্যস্ফীতি বাড়লে আর কমে না।



Our Like Page