April 5, 2026, 6:19 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

কানাডায় প্রবল তুষার ঝড়ে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার পূর্বাঞ্চলে তুষার ঝড়ের আঘাতে বৃহস্পতিবার দেশটির ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঝড়ের আঘাতে অনেক গাছ-পালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের লাইনের ক্ষতি হয়। বিদ্যুৎ সেবা দেওয়া এক প্রতিষ্ঠান এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

এদিকে পরিবেশ মন্ত্রণালয় কুইবেক প্রদেশে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, কিছু এলাকায় গাছ-পালা উপড়ে পড়ার প্রধান কারণ ছিল বড় আকারের শিলাবৃষ্টি, এগুলো এতই ভারি হয়েছিল যে অনেক গাছই তা বহন করতে পারেনি।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটে বলেছে, স্থানীয় সময় রাত সাড়ে ১২ টায় (গ্রিনিচ সময় বৃহস্পতিবার ০৪৩০ টা) ১০ লাখেরও বেশি হাইড্রো-কিউবেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

হাইড্রো-কুইবেকের দেওয়া এক টুইটার বার্তায় বলা হয়, ‘ব্যাপক তুষার ঝড়ের কারণে অনেক গাছ বিদ্যুতের লাইনের ওপর ভেঙ্গে পড়ায় এ বিদ্যুৎ বিভ্রাট ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
এ প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখ মানুষের প্রায় পাঁচ লাখ হলো মন্ট্রিয়েলের বাসিন্দা। সেখানে নগর কর্মীরা উপড়ে পড়া গাছ-পালা ও ছিড়ে পড়া বিদ্যুতের তার সরানোর কাজ করতে দেখা যায়। সূত্র: বাসস

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page