August 9, 2026, 6:43 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

কানাডায় বিয়ের অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অটোয়াতে একটি অভ্যর্থনা স্থলে শনিবার গভীর রাতে বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত ও ছয়জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।

একই সাথে দু’টি বিয়ের সংবর্ধনা অনুষ্টানে বাইরে বন্দুকযুদ্ধ শুরু হলে অতিথিদের মিধ্যে আতঙ্ক দেখা দিলে তারা নিরাপদস্থানে আশ্রয় নেয়।
শনিবার রাত ১০টা ২১ মিনিটে (গ্রিনীচ মান সময় রোববার ০২২১টায়) দক্ষিণ-প্রান্তের একটি কনভেনশন হলের পার্কিংস্থলে গুলি বর্ষণ শুরু হয়। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আমরা ঘটনাস্থল ছেড়ে যাওয়া সম্ভব না হলে পুলিশ আমাদের গাড়িতে থাকতে বলে।’
অটোয়া পুলিশ নিশ্চিত করেছে, কানাডার বৃহত্তম শহর টরেন্টো থেকে ২৬ ও ২৯ বছর বয়সী দ’ুজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, আহত ৬ জনের মধ্যে কয়েকজন আমেরিকান রয়েছে। তাদের জীবন শঙ্কা মুক্ত। তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কানাডার সরকারের মতে, বেশ কয়েকটি শহরে সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন গুলি হামলাসহ সশস্ত্র সহিংসতা ক্রমন্বয়ে বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সাল থেকে দেশটিতে সহিংস বন্দুক হামলা ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page