September 25, 2026, 4:26 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। একটি ছোট বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে একটি। খবর আল-জাজিরার।

উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি বড় রাস্তার সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। সিবিসি নিউজ জানিয়েছে, বাসের যাত্রীরা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন।

ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমান্ডার সহকারী কমিশনার রব হিল বলেছেন, আমরা এই সংঘর্ষের ফলে অন্তত ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পেরেছি।

হিল জানিয়েছে, দুর্ঘটনাটি ম্যানিটোবা ও কানাডার জন্য বেদনার দিন। অত্যন্ত দুঃখের সঙ্গে দিনটিকে স্বরণে রাখা হবে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বলেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হাইওয়ের পাশে খাদে একটি জ্বলন্ত গাড়ি দেখতে পান। ওই দৃশ্যকে বেদনাদায়ক উল্লেখ করে তিনি বলেন, এত বড় দুর্ঘটনা আমি কখনো দেখিনি।

বাসটিতে প্রায় ২৫ জন লোক ছিল। পুলিশ জানিয়েছে, ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ আরও জানায়, উভয় গাড়ির চালক জীবিত রয়েছেন। তবে দুর্ঘটনার জন্য কে দায়ী সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page