September 30, 2026, 6:41 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কানাডায় হরদীপ সিংয়ের পর খালিস্তানপন্থী আরেক নেতা নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডায় খালিস্তান আন্দোলনের আরও একজন নেতা নিহত হয়েছেন। নিহত নেতার নাম সুখা দুনেকে। বুধবার রাতে কানাডায় আন্ত-গ্যাং সহিংসতায় তার মৃত্যু ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল এই হত্যার দায় স্বীকার করেছে। প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাবের মোগা শহরের ‘এ ক্যাটাগরির’ গ্যাংস্টার ছিলেন দুনেকে। তিনি পরবর্তীতে ২০১৭ সালে জাল পাসপোর্ট বানিয়ে কানাডায় চলে আসেন।

তিনি খালিস্তানি নেতা আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তালিকায় উল্লেখিত খালিস্তান ও কানাডার সঙ্গে সংশ্লিষ্ট ৪৩ জন গ্যাংস্টারদের একজন বলে দাবি ভারতীয় সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএর।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চলতি সপ্তাহের শুরুতে হাউস অব কমন্সে বলার পর ভারত ও কানাডার মধ্যে বিশাল কূটনৈতিক বিরোধের মধ্যেই দুনেকের হত্যাকাণ্ড ঘটেছে। ট্রুডো দাবি করেছিলেন, খালিস্তানি আন্দোলনের আরেক নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারতীয় সরকারের এজেন্টদের জড়িত থাকার বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। জুন মাসে কানাডার মাটিতে নিজ্জারকে হত্যা করা হয়।

ট্রুডোর অভিযোগের পর ভারত ও কানাডা প্রত্যেকে একজন সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করেছে। ভারত এই অভিযোগ অস্বীকার করে এগুলোকে ‘অযৌক্তিক’ এবং ‘উদ্দেশপ্রণোদিত’ বলে অভিহিত করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page