September 30, 2026, 6:40 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত সরকার কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ পদক্ষেপের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে কানাডার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

বিএলএস ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কানাডার ওয়েবসাইটে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আজ থেকে (২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) পরবর্তী নির্দেশ বা বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত’ এ নির্দেশনা জারি থাকবে।

হরদীপ সিং নিজ্জার নামে এক খালিস্তানি নেতাকে কানাডায় গুলি করে হত্যার ঘটনায় ভারতের সঙ্গে দেশটির উত্তেজনার পারদ যখন চড়তে শুরু করে, তখনই এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত। ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে সেবা স্থগিতের বিষয়টি জানিয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page